Dhaka শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা হতে পারে জুনের শেষ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেছে। আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এই পরীক্ষা। শিগগির এ পরীক্ষার বিষয়ে রুটিন চূড়ান্ত করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বুধবার (২০ মার্চ) এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ পরীক্ষার রুটিন সংক্রান্ত প্রস্তাব চলতি সপ্তাহেই শিক্ষামন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, সাধারণত করোনার আগে ফেব্রুয়ারিতে শুরু হতো এসএসসি ও সমমান পরীক্ষা আর এইচএসসি পরীক্ষা শুরু হতো এপ্রিলে। কিন্তু করোনার ধাক্কায় পরীক্ষার সূচি এলোমেলো হয়ে যায়।

প্রতিবছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনা মহামারীর কারণে গত কয়েক বছর তা সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। ওই বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল।

আর ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শপথের প্রয়োজন নেই, সংসদে বসলেই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদমন্ত্রী

এইচএসসি পরীক্ষা হতে পারে জুনের শেষ সপ্তাহে

প্রকাশের সময় : ০৯:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪