Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে: মাশরাফি

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ২৫৩ জন দেখেছেন

নড়াইল জেলা প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাশরাফি বিন মুর্তজা বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের জন্য মনোনয়ন দিয়েছেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে সকলকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিলে আমারও ভালো লাগবে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার নির্বাচনী এলাকা নড়াইল সদর উপজেলার দশটি পথসভায় বক্তব্য ও গণসংযোগকালে এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারকালে মাশরাফি বলেন, উন্নয়ন কোনো দল দেখে করা হয়নি। এখানে যা হয়েছে আমাদের কাছের মানুষ হিসেবে করা হয়েছে। এই মানুষগুলো আমাদের মানুষ। তাই সবাইকে সমান অধিকার দিয়ে করা হয়েছে। আপনারা ৭ তারিখ পর্যন্ত আমাকে দেখবেন ৮ তারিখ থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাদের জন্য কাজ করব। যদি সংসদ সদস্য হতে পারি।

তিনি আরও বলেন, আপনারা কেন্দ্রে যাবেন আপনার মুল্যবান ভোটটি দিবেন। আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটে আমি সংসদ সদস্য হতে চাই। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সংসদ সদস্য হতে পারলে আমার যা করণীয় আমি সুযোগ পেলে তা করব।

এদিন শাহাবাদ ইউপির ধোন্দা, ময়েনখোলা, চরবিলা, শাহাবাদ, দলজিতপুর, সরসপুর, আলোকদিয়া, চাঁদপুর, জুড়ালিয়া এবং মুলিয়া ইউপির সীতারামপুর, দূর্বাজুড়ি, পানতিতা, সাতঘরিয়া, বড়েন্দা ও মুলিয়া বাজার এলাকায় বক্তব্য ও গণসংযোগ করন তিনি।

এদিকে ক্রিকেট তারকা মাশরাফিকে দেখতে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তার দু’ধারে সমবেত হন। তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তিনি ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এ সময় এলাকার বয়োবৃদ্ধ মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।

এ সময় মাশরাফির সঙ্গে পথসভায় ও গণসংযোগকালে, জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৫ সিটির প্রশাসক

উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে: মাশরাফি

প্রকাশের সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩