Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের প্রথম দিনে সকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, মহানগর বিএনপি নেতা জাহিদ মাস্টার প্রমুখ।

গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীনদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশে পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।

হরতালের পর ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেওয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছে দলটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল

উত্তরায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০১:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩