Dhaka সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২০৩ জন দেখেছেন

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া প্রধান ঈদজামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং একই সময়ে কালেক্টরেট জামে মসজিদে নারীদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা রাখা হবে মর্মে সিদ্ধান্ত হয়। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সকল ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ, মোছা. নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী এবং জেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ।

পরিশেষে সভাপতি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬