Dhaka রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় নির্ধারিত কাউন্টারে উপস্থিত থাকার আহ্বান হানিফ এন্টারপ্রাইজের

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে বাসের টিকিট কেটে যাত্রার দিন যত্রতত্র স্থান থেকে বাসে ওঠার প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়েছে হানিফ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি বলছে, নির্ধারিত কাউন্টারে উপস্থিত না থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় কর্তৃপক্ষ নেবে না।

রোববার (১৭ মে) বিকেলে ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় হানিফ এন্টারপ্রাইজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন সড়ক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপের কারণে নির্ধারিত ওঠার স্থান পরিবর্তন করে অন্য কোথাও থেকে বাসে ওঠার চেষ্টা করলে যাত্রীরা নানা জটিলতায় পড়তে পারেন। বিগত বছরগুলোতে এমন পরিস্থিতিতে অনেক যাত্রী নির্ধারিত বাসে উঠতে ব্যর্থ হয়েছেন।

অনলাইন টিকিটে যাত্রীর জন্য নির্ধারিত কাউন্টার উল্লেখ করা থাকে এবং সেই কাউন্টার থেকেই সংশ্লিষ্ট ট্রিপের সুপারভাইজারের কাছে যাত্রীদের তথ্য হস্তান্তর করা হয়। সুপারভাইজাররা কাউন্টারে উপস্থিত যাত্রীদের ট্রিপ নম্বর ঘোষণা করে বাসে ওঠার ব্যবস্থা করেন। ফলে যাত্রী যদি পূর্বঘোষণা ছাড়া অন্য স্থান থেকে উঠতে চান, তাহলে তাকে শনাক্ত করা বা তুলতে পারা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের সময় সুপারভাইজারদের একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে হয়। রাজধানীসহ বিভিন্ন কাউন্টারের সঙ্গে সমন্বয়, যাত্রী ও মালামাল ব্যবস্থাপনা, যানজটের কারণে বিকল্প রুট নির্ধারণ এবং চালক-হেল্পারদের সঙ্গে সমন্বয় করতে গিয়ে তাদের ওপর বাড়তি চাপ থাকে। এ কারণে প্রতিজন যাত্রীকে আলাদাভাবে ফোন করে বাসে তোলার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

এ অবস্থায় কেউ বিশেষ কারণে অন্য কোনো স্থান থেকে বাসে উঠতে চাইলে আগে থেকেই নির্ধারিত কাউন্টারকে বিষয়টি জানাতে হবে। সংশ্লিষ্ট কাউন্টার যে নির্দেশনা দেবে, সেটি অনুসরণ করতে হবে।

হানিফ এন্টারপ্রাইজ আরও বলেছে, অনেক যাত্রী নিকটবর্তী অন্য কাউন্টারের সঙ্গে যোগাযোগ করে বাসে ওঠার চেষ্টা করেন। তবে ঈদকালীন ব্যস্ততায় স্থানীয় কাউন্টারগুলোর পক্ষে অন্য কাউন্টারের যাত্রীদের বিষয়ে কার্যকর সহায়তা দেওয়া সবসময় সম্ভব হয় না। এতে যাত্রীরা নির্ধারিত বাস মিস করার মতো পরিস্থিতিতেও পড়তে পারেন। অনলাইন টিকিটে উল্লিখিত কাউন্টারই সংশ্লিষ্ট যাত্রীর জন্য নির্ধারিত কাউন্টার। তাই নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত থাকাই যাত্রীদের জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকর ব্যবস্থা।

আবহাওয়া

নীলফামারীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

ঈদুল আজহায় নির্ধারিত কাউন্টারে উপস্থিত থাকার আহ্বান হানিফ এন্টারপ্রাইজের

প্রকাশের সময় : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬