Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে

বরিশাল জেলা প্রতিনিধি : 

ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা লঞ্চযাত্রীদের জন্য সুখবর দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। এবারের ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই ঈদযাত্রাকে ঘিরে কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় বা যাত্রী হয়রানির সুযোগ দেওয়া হবে না। বরং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়টি নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

নৌ ও সেতু প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে দেশের নদীবন্দরগুলোকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্দর এলাকায় হকারদের অনিয়ন্ত্রিত উপস্থিতি এবং অসাধু চক্রের তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে কোনো অনুপ্রবেশকারী বা দুর্বৃত্ত বন্দর এলাকায় প্রবেশ করে যাত্রীদের চুরি-ছিনতাই বা হয়রানির শিকার করতে না পারে।

তিনি বলেন, ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, সব জায়গায় ড্রেজার আছে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, যদি এরকম কোথায় থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে কাজ করে, সেই কাজটা আমরা ঈদের আগেই শেষ করে ফেলবো।

নৌ ও সেতু প্রতিমন্ত্রী বলেন, ঈদ যাত্রায় বন্দরগুলো যেনো পরিচ্ছন্ন থাকে, হকার মুক্ত থাকে, অযাচিত লোক যেন বন্দরে না থাকে এবং ঢাকায় আমরা চেষ্টা করবো সদর ঘাটের বাইরে বসিলা এবং কাঞ্চন দুটি আলাদা ঘাঁট থেকে যেনো লঞ্চ চলাচল করতে পারে।

রাজিব আহসান বলেন, রাজধানী ঢাকার সদরঘাটে অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চলাচল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মধ্য ঢাকার বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই নৌপথ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস খাতের শ্রমিকরা এতে বেশি সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে— তাদের সুবিধার্থে ঘাটগুলো চালু করা হবে। এছাড়াও যাত্রী সেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ড্যাব শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং ড্যাব শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রকাশের সময় : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬