Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ ধরা নিষিদ্ধকালে জেলেরা পাবেন ভিজিএফ চাল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ২৭০ জন দেখেছেন

ইলিশ ধরছেন জেলেরা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ। এসময় ইলিশের জেলেরা থাকেন বেকার। মাছ ধরতে না পারায় তাদের জীবন-জীবিকা চালানো কঠিন হয়ে পড়ে।

ইলিশ ধরা নিষিদ্ধকালে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।

এবার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত মোট ২২দিন এ নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন : ধরি ইলিশ কিন্তু খাই পাঙ্গাশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৬টি জেলার ১৫২টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৫ লক্ষ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবারের জন্য ২০ কেজি হারে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরুর পূর্বেই এ বরাদ্দ প্রদান করা হয়েছে। এ মৌসুমে গত মৌসুমের তুলনায় অতিরিক্ত ১ লক্ষ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী জ্ঞাপন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভিজিএফ চাল ৩০ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ইলিশ ধরা নিষিদ্ধকালে জেলেরা পাবেন ভিজিএফ চাল

প্রকাশের সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০