Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের হামলায় আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক : 

ইরানি হামলায় আহত দুই বাংলাদেশি বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার আহতদের দেখতে হাসপাতালে যান।

বুধবার (৪ মার্চ) তিনি কিং হামাদ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানায়, সাম্প্রতিক হামলায় আহত বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের দেখতে যান। এ সময় রাষ্ট্রদূত আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন এবং আহত দুই প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইরানের হামলায় আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশের সময় : ১২:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬