Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন

নিজস্ব প্রতিবেদক : 

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। দুবাই থেকে আসা এই ফ্লাইট শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০৫ জন যাত্রী নিয়ে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য জানান।

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

এর মধ্যে প্রথম ফ্লাইটটি গত বুধবার ৪ মার্চ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গতকাল সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে। এই ফ্লাইটে ৩৭৮ জন যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে গতকাল বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ে রওনা হয়। ফ্লাইটটি আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

জানা গেছে, ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ইউএস-বাংলার বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদযাত্রায় নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে

ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন

প্রকাশের সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬