Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ কচু পাতার পানি না : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনার দল, মওলানা ভাসানীর তৈরি করা ও বঙ্গবন্ধুর লালন-পালন করা দল। এই দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। আওয়ামী লীগ কচু পাতার পানি না। দলকে নিষিদ্ধ করার রায় দেওয়ার মালিক জনগণ।

রোববার (১১ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায়, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারা বিচারের ধার দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনও পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।

পাক-ভারত চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে সে বিষয়ে তিনি বলেন, এখনকার দিনে যুদ্ধ কোনও ছেলে খেলা না। দুই একটা গুলি ছোড়া এক না। ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে, সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। ভারত সরকার তাদের দেশের মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না।

কাদের সিদ্দিকী বলেন, ভারত মহাচালাকের দেশ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালাকের দেশ ভারত। তারা কেন ছেলে খেলা করবে। বর্তমান সরকার যারা যুদ্ধ যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমরা নিকটবর্তী প্রতিবেশী আমাদের ওপর অবশ্যই প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহবায়ক এস এম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক সাবলু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

আ.লীগ কচু পাতার পানি না : কাদের সিদ্দিকী

প্রকাশের সময় : ১০:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫