Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগকে শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না : নাহিদ ইসলাম

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।

শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকার সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সবকিছু দলীয়করণ করা হয়েছিল। এ সরকারের একমাসও হয়নি কিন্তু সে প্রবণতা শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এর বিচ্যুতি যদি ঘটে তাহলে এগারো দলকেও, জাতীয় নাগরিক পার্টিকেও চিন্তা করতে হবে; আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকব।

সরকারি দল একটি শপথ নিয়ে সবার আগে জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হয়েছে কিন্তু সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী আমরা শপথ নিয়েছি। যেখানে সরকারি দল একটি শপথ নিয়ে সবার আগে জুলাই আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে। তারা দুটি শপথ না নিয়ে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, জুলাই সনদের আদেশ যেটি হয়েছে, গণভোট হয়েছে যেখানে জনগণ ব্যাপকভাবে হ্যাঁ-এর পক্ষে তথা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোটের বৈধতা নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের বৈধতা নিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সরকার দলীয় আইনজীবীরা আদালতে নিয়ে বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে, আদালতের ওপরে চাপ প্রয়োগ করছে।

সেই গণভোটের বৈধতা নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের বৈধতা নিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সরকার দলীয় আইনজীবীরা আদালতে নিয়ে বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে, আদালতের ওপরে চাপ প্রয়োগ করছে।

এ ছাড়া মিডিয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সারা দেশে নানা প্রক্রিয়া, নানা পাঁয়তারায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিভিন্ন মিডিয়া নানা পরিকল্পনা করে জুলাই গণঅভ্যুত্থানকে টার্গেট করে যাচ্ছে। ৫ আগস্টের পর থেকে এবং এই নির্বাচনের পর থেকে সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে এবং গ্রিন সিগন্যালে তারা ব্যাপকভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে; বিভিন্ন মিথ্যা ও অপতথ্য তারা প্রচারণা করছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিস্টদের কোনও ক্ষমা নেই, ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে। শহীদ শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ইতিহাসের অংশ; মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছে সেই ফ্যাসিস্ট দোসররা গত ১৭ বছর শেখ মুজিবের নামে, ৭ মার্চের নামে সব অপকর্ম, লুন্ঠণ, গণহত্যা, গুম-খুন সবই বৈধতা দেওয়ার চেষ্টা করে গিয়েছে। এখনও আমরা একই প্রচেষ্টা দেখছি, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব ও ৭ মার্চের নামে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়ার একটা বৈধতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কূটনীতিকদের সম্মানে সংসদে জামায়াতের ইফতার মাহফিল

আ.লীগকে শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৯:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬