Dhaka রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায়, আর কে চায় না।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিনসানসানবাবুর হাট এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।

বিএনপি সংস্কার চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক চাই না? চাইতো। আমার দেশ এক ব্যক্তির শাসনে নষ্ট না হোক, আগের মতো ফ্যাসিস্ট না হোক; জবাবদিহিতা থাক তাই না? এটাকেই আমরা বলতেছি ‘‘হ্যাঁ’’ ভোট।

তিনি বলেন, আপনাদের দুইটা ব্যালট দেওয়া হবে- একটাতে থাকবে এমপির ভোট, আরেকটা থাকবে গণভোটের হ্যাঁ-না ভোট। তুমি সংস্কার চাও কি চাও না। আপনি যদি সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না ভোট দেন তাহলে সংস্কার হবে না। তাহলে তো আবার পেছনে পরে যাবো, এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটে সিলটা মারবো।
তিনি আরো বলেন, এই ভোটে সিদ্ধান্ত হবে, এই বাংলাদেশটা কি আগের মতো চলবে, না নতুনভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান ইয়াং তরুণ, টগবগে যুবক। সবাই দেখছেন তো। যে প্রধানমন্ত্রী হবে তাকে আমার চাই একজন তরুণ। যে নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের এ কথা জোর দিয়ে বলতে চাই- আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে, এটার সাহস কেউ যেন না পায়।

জনসাধারণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।

তিনি বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তা-ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।

তিনি আরো বলেন, ‘একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সবসময়। অতীতে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর এখানে আমার ভাইয়েরা আছে- তারা সবাই আপনাদের পাশে আছে।

সভায় উপস্থিত সবার কাছে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জীবনের নিরাপত্তা চেয়ে আবদুল আউয়াল মিন্টুর থানায় জিডি

আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০১:২১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬