Dhaka বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন ভ্যান ডার ডুসেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সঙ্গে হাইব্রিড কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই ক্রিকেটারকে ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন করে চুক্তিবদ্ধ করা হয়নি এবং গত সাত মাস ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভ্যান ডার ডুসেন লিখেছেন, গর্বভরা হৃদয় এবং গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়াস জার্সি গায়ে তোলা এমন এক অর্জন, যা অসাধারণ ধৈর্য ও নিবেদন দাবি করে- যা আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করে, আবার অসাধারণভাবে পুরস্কৃতও করে। দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।

তিনি লায়ন্সের কর্মকর্তাদের, সিএসএর কোচদের, তার এজেন্ট ক্রিস কার্ডোসো ও স্ত্রী লারাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মানুষ ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণ ক্রিকেটারদের উদ্দেশে বলেছেন, বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণে নিজের সর্বোচ্চটা দাও।

শেষে আবেগঘনভাবে লিখেছেন, “আমি দক্ষিণ আফ্রিকাকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ভ্যান ডার ডুসেন দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার গড় দলটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, কেবল এবি ডি ভিলিয়ার্সের পরেই তার অবস্থান।

বিশেষ করে ওয়ানডে ফরম্যাটেই সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন তিনি। ক্যারিয়ারে করেছেন ছয়টি সেঞ্চুরি ও ১৭টি ফিফটি, যার মধ্যে ২০১৯ সালের শুরুতে প্রথম নয় ম্যাচেই ছিল পাঁচটি অর্ধশতক।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পান তিনি। এমনকি অবসর ভেঙে এবি ডি ভিলিয়ার্স দলে ফেরার আগ্রহ দেখালেও তাকে স্কোয়াডে রাখা হয়। তখন ভ্যান ডার ডুসেন স্বীকার করেছিলেন, ডি ভিলিয়ার্স ফিরলে সেটি তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারত।

সেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খুব খারাপ পারফরম্যান্স করে সবার আগে বিদায় নেয়, তবে ভ্যান ডার ডুসেন ছিলেন দলের অন্যতম উজ্জ্বল পারফর্মার। তিনটি অর্ধশতকসহ তিনি ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন ভ্যান ডার ডুসেন

প্রকাশের সময় : ০৪:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬