Dhaka বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করে জামিন পেলেন পাপুলের স্ত্রী-কন্যা

সংগৃহীত ছবি

এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

রোববার বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন।

এর আগে একই আদালত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত নারী সদস্য সেলিনা ইসলামসহ চার জনের ৬১৭টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

আরও পড়ুন : কারামুক্তির পর ছেলেকে জড়িয়ে কাঁদলেন সাংবাদিক কাজল

২৬শে নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলাম হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

গত ২২শে ডিসেম্বর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন নামঞ্জুর করে ২৮শে ডিসেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আবহাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

আত্মসমর্পণ করে জামিন পেলেন পাপুলের স্ত্রী-কন্যা

প্রকাশের সময় : ০৬:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০