Dhaka বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করে জামিন নিলেন আইডিয়ালের মুশতাক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

কলেজ ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে করা মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এ সময় আদালতে ৭০ বছর বয়সী স্বামী গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ মামলায় গত ৪ জুলাই হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেন। আজ (১৯ সেপ্টেম্বর) উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আত্মসমর্পণ করে জামিন নিলেন আইডিয়ালের মুশতাক

প্রকাশের সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩