Dhaka শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ আবার দেশের বিরুদ্ধে এ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে : ফারুক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগ আবারও দেশের বিরুদ্ধে, এ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে। তবে জনগণ একটা কথা বলছে, আওয়ামী লীগ গত ১৬ বছর দেশের মানুষের উপর নির্যাতন করেছে। ছাত্র জনতা আন্দোলনে হামলা চালিয়েছে হত্যা করেছে। তারা আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের একজনকেও গ্রেফতার করতে পারলেন না। জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব দেওয়া দরকার। শুধু কয়েকজন এমপি-মন্ত্রীর নাম দিলে হবে না, ২০০৮ সাল থেকে যারা অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের সবার নামে তালিকা বিমানবন্দর ও স্থলবন্দরে দিতে হবে। যেনো তারা দেশত্যাগ না করতে পারেন।

তিনি বলেন, ডক্টর ইউনুস একজন সৎ মানুষ। তার কাছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু দেশের জনগণ বলা শুরু করেছে। যে স্বৈরাচার হাসিনা ছাত্রদের হত্যা করলো। আবু সাঈদ এর রক্তের গন্ধ এখনো আমাদের নাক থেকে যায়নি। সেই খুনি হাসিনার নামে মামলা হয়েছে অথচ তাকে দেশে ফিরিয়ে আনার বা তার পরিবারের কোন সদস্য এখনো গ্রেফতার হয়নি। যে নির্বাচন কমিশন অবৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল সেই নির্বাচন কমিশন এখনো কিভাবে আছে।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, সংগঠনের সভাপতি ইব্রাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

আওয়ামী লীগ আবার দেশের বিরুদ্ধে এ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে : ফারুক

প্রকাশের সময় : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪