Dhaka শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের যৌথসভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : 

বুধবার (১৯ এপ্রিল) যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই সভা হবে।

সোমবার (১৭ এপ্রিল) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আওয়ামী লীগের যৌথসভা বুধবার

প্রকাশের সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩