Dhaka রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল সাবেক এমপিসহ গ্রেপ্তার ৮

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীতে ঝটিকা মিছিল করা এবং নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন পাভেলসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল (৫০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), পটুয়াখালী জেলার ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী (৫৩) ও মুন্সীগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন (৬০)।

তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাত ১০টা ৫০ মিনিটে মোহাম্মদপুর থেকে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগ। সন্ধ্যা ৬টায় মানিকদিয়া থেকে তানজিল হোসেন অভি ও আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। রাত ৯ টা ১৫ মিনিটে পান্থপথ থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে মতিঝিল বিভাগ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নয়াবাজার থেকে দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। বিকেল ৩টায় কোতোয়ালি থানার পুলিশ ক্লাবের সামনে থেকে আল মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগ। রাত ১১টা ৫০ মিনিটে মালিবাগ চৌধুরীপাড়া থেকে কায়কোবাদ ওসমানীকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগ। একই সময় কাকরাইল থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট, নাশকতার পরিকল্পনা ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আওয়ামী লীগের ঝটিকা মিছিল সাবেক এমপিসহ গ্রেপ্তার ৮

প্রকাশের সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫