Dhaka বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলামে মোস্তাফিজ-সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

সদ্যই শেষ হলো বিপিএলের নিলাম, যেখানে রাজনৈতিক কারণে জায়গা হয়নি সাকিব আল হাসানের। তবে আইপিএলের মিনি নিলামের তালিকায় তিনি ঠিকই আছেন। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। মোস্তাফিজের বেইজ প্রাইস ২ কোটি রুপি আর সাকিবের বেইজ প্রাইস ১ কোটি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের মিনি নিলামে বিশ্বের ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই অন্য দেশের ক্রিকেটার। গত ৩০ নভেম্বর নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিনটি ছিল।

মিনি নিলাম থেকে ৭৭ জন খেলোয়াড় কিনতে পারবে দলগুলো, যার মধ্যে ৩১জন বিদেশি। ১০টি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা থেকে শর্টলিস্ট তৈরি করবে আইপিএল কর্তৃপক্ষ। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এই তালিকা জমা দিতে হবে দলগুলোকে। আইপিএলের নিয়মানুযায়ী, সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে।

ক্রিকইনফো আরও জানিয়েছে, ভারত ছাড়া ১৪টি দেশের খেলোয়াড়েরা মিনি নিলামের জন্য নিজেদের নাম দিয়েছেন। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম। এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সওয়েল এবারের আইপিএলের নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে : অর্থমন্ত্রী

আইপিএল নিলামে মোস্তাফিজ-সাকিব

প্রকাশের সময় : ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫