Dhaka বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপির বাসায় চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : 

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ।

বুধবার (১৮ মার্চ) বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়, তা তাদের নজরে এসেছে। তবে বাস্তবে সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করা হয়।

আরও জানানো হয়, সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিরা সেগুলো নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সাথে জড়িত তিনজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাই এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

আইজিপির বাসায় চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৩:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬