Dhaka বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতিকে আইসিইউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে : অর্থ উপদেষ্টা

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অথনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার। অর্থনীতিকে আইসিইউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে।’

সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, পাচার করা অর্থ ফেরত আনতে সময় লাগছে। দেশের অর্থনীতি আইসিইউ ছিল। এখন কিছুটা রিকভারি করেছে।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার যেকোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে। পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো, প্রচুর অর্থের প্রয়োজন।

তিনি বলেন, এখনতো আর রাজনৈতিক চাপ নেই, টাকা দিয়ে কোন বিশেষ দলও আসতে পারবে না এবং পেশি শক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। তাহলে ভোট কেনো হবে না। সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো লোক আসুক। কথায় না, যিনি কাজে প্রমাণ দিবেন।

অর্থ উপদেষ্টা বলেন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে। রেমিট্যান্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে।

নবম পে স্কেল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা পে-কমিশন করেছি। তারা রিপোর্ট দিলে এটিকে বাস্তবায়নের চেষ্টা করবো। তবে এখানে প্রচুর অর্থের সংস্থান দরকার হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

অর্থনীতিকে আইসিইউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে : অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬