Dhaka শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারত গিয়ে ফেরার পথে ৬ যুবক আটক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জ জেলার মাধবপুরে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় ছয় জনকে আটক করেছে বিজিবি।

রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি। তারা অবৈধভাবে ভারত যান।

আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের দুলাল মিয়া (৩০), একই এলাকার চাকপাড়া গ্রামের রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯) ও শিবগঞ্জ থানার গুণটুলা গ্রামের তোষার আলী (১৭)।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দালালদের সহায়তায় ২-৩ মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবি তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁরা সবাই অনুপ্রবেশকারী। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে : প্রতিমন্ত্রী নুর

অবৈধভাবে ভারত গিয়ে ফেরার পথে ৬ যুবক আটক

প্রকাশের সময় : ০৯:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪