Dhaka সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে আর কোনো লুকোচুরি নয়। এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন তারা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করে বিজয় ও রাশমিকা তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে— তারা তাদের এই মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন।

সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—’আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’

এর আগে গত বছর ৩ অক্টোবর হায়দরাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এ প্রেমিক যুগল। এরপর থেকেই তাদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চার হাত এক হচ্ছে দুজনের। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশমিকা। রাজস্থানের উদয়পুরে একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে তাদের বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা।

Vijay And Rashmika Officially Announced Their Wedding | cinejosh.com

কয়েক দিন আগেই বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়েছিলেন রাশমিকা মান্দানা। তখন তাকে ২৬ ফেব্রুয়ারির বিয়ের জন্য অভিনন্দন জানানো হয়, কিন্তু তিনি তা অস্বীকার না করে লাজুক হেসে মাথা নেড়েছিলেন। এর আগে বারবার বিয়ের প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন—এই গুঞ্জন তো গত চার বছর ধরে চলছে। মানুষ একই জিনিসের জন্য অপেক্ষা করছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে গীত গোবিন্দম ছবির সেটেই প্রথম দেখা হয় বিজয় ও রাশমিকার। পরে ডিয়ার কমরেড-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো হতে থাকে। গত বছরের ৩ অক্টোবর তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে বলেও বিভিন্ন মহলে খবর ছড়িয়েছিল। এবার সেই সম্পর্কই পেতে চলেছে আনুষ্ঠানিক পরিণতি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বর্তমান সরকারের প্রতি বিদেশিদের গভীর আস্থা রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

প্রকাশের সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬