Dhaka শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে : রিজভী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন। শাহবাগে পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজভী এ অনুদানের টাকা তুলে দেন।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা! ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।

রিজভী বলেন, আমি আগেও বলেছি, নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির, মেহেবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষার এসময় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে : রিজভী

প্রকাশের সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪