Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ বছরে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘ ৫৫ বছরে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন হলেও ৫৫ বছরে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে জনআকাঙ্খার বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়, আমরা সেই আশায় দেশের ইসলামপন্থি দলগুলো নিয়ে একটি সমঝোতার পরিবেশ তৈরি করে অনেক দূর এগিয়ে যাই। কিন্তু একটি ক্ষমতালোভী গোষ্ঠী সেই সুন্দর পরিবেশকে ধ্বংস করে দিয়ে নিজেরা এককভাবে ক্ষমতার নেশায় মেতে উঠে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের মনে ইসলামের বিষয়ে ভুল বার্তা দিয়ে ইসলাম থেকে দূরে সরানোর পাঁয়তারা করছে।

চরমোনাই পীর বলেন, আমেরিকা আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ইরানে হামলা করে সে দেশের শীর্ষ নেতাদের হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। জারজরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ যুদ্ধ খেলায় মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলে দিয়েছি দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করলে আমরা সহযোগিতা করবো। এর ব্যত্যয় করলে আমরা প্রতিবাদ করবো। দেশকে ভালোভাবে সাজান। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করুন। খাদ্যে ভেজাল কঠোরভাবে প্রতিহত করুন। মাদকের সয়লাবে নতুন প্রজন্ম ধ্বংস হচ্ছে। কাজেই এসবের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নিতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটকে আইনি ভিত্তি দিতে হবে।

দেশ দুর্নীতিমুক্ত না হলে নয়টা-পাঁচটা অফিস না করে জনগণ মাঠে নামবে বলে মন্তব্য করে দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, আমরা চেতনার জন্য, সম্মানের জন্য রক্ত দিতে পারি। সুতরাং, আমাদের দেশ যদি কোনো রকমের দুর্নীতিমুক্ত না করতে পারে, বৈষম্য যদি দূর না করতে পারে, তাহলে দেশের মানুষ আপনার (প্রধানমন্ত্রী) মতো নয়টা-পাঁচটা অফিস করবে না। তারা আবার মাঠে নামবে।

আশরাফুল আলম বলেন, আমরা বিষক্ততায় আর যেতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, এই নির্বাচনটা ফেয়ার (নিরপেক্ষ) হয় নাই। নির্বাচনটা ড. ইউনূস সাহেব একটা লেজেগোবরে পাকিয়ে দিয়ে গেছে। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, দেশের মানুষ যেন ভালো থাকে, সেই পদ্ধতি আপনি নিন। তাহলে দেশের মানুষ আপনাকে স্মরণীয় করে রাখবে। অন্যথায় মানুষ কিন্তু সংগ্রাম করতে জানে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা সরকারের অবস্থা তুলে ধরে বলেন, ঈদের আগে ও পরে দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে। এটা সিস্টেমের সমস্যা। ফ্যাসিস্ট আমলে যে সিস্টেম তৈরি হয়ে গেছে, এই সিস্টেমকে যদি আপনি (প্রধানমন্ত্রী) না বদলাইতে পারেন, তাহলে আমরা জাতীয় জীবনে এই ৫৪ বছরের যে ধারাবাহিকতা দেখে আসতেছি, এরচেয়ে ভিন্ন কিছু আমরা পাব না।

ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও অধ্যাপক মাহবুবুর রহমান, দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ,  সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুবনেতা মুফতী মানসুর আহমদ সাকী, এম এইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুক্তিযোদ্ধা সোলাইমান, এমএম সিফাতুল্লাহ প্রমুখ।

আবহাওয়া

এনসিপির ‘জাতীয় নারী শক্তির’ ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

৫৫ বছরে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি : চরমোনাই পীর

প্রকাশের সময় : ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬