Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন।

তিনি বলেন, ‘আজকের সভায় ১৩টি এজেন্ডা ছিল। বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন রোহিত আইন খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-২০২৬ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেও জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও হয়েছে।’

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এ ১৯ প্রকারের জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে, অপরাধ অনুযায়ী ১৫ ধরনের সাজার বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ অর্থদণ্ড ৫ লাখ টাকা এবং দণ্ড ১০ বছর। ম্যাচ ফিক্সিংসহ এ ধরনের অপরাধ প্রতিরোধে এই আইন।’

তথ্য অধিকার আইনে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রতিবেদন কীভাবে করা হবে, সেই বিষয়েও বলা হয়েছে। তথ্য অধিকার সংরক্ষণ করবে এই আইন।

শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তা ১২ ফেব্রুয়ারি দেবেন। তার এখনও যদি এরগেন্স দেখেন! একটা ম্যাস মার্ডারার; একটা-দুইটা নাকি, হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে, অর্ডার দিয়েছে সে।

প্রেস সচিব বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, তিনি হচ্ছেন ম্যাস মার্ডারার। তিনি বুচার অব বাংলাদেশ, বুচার অব ঢাকা। তিনি এমন কোনও হিউম্যান রাইটস এবিউজ নাই যে করেন নাই। তারপর তিনি কনভিক্টেড একজন ক্রিমিনাল।

দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পিবিআই কাজ করছে। এটা নিয়ে পিবিআইয়ের শক্তিশালী একটা টিম কাজ করছে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমি পরবর্তী প্রেস কনফারেন্সে আপডেট দিতে পারবো, তারা কোন পর্যায়ে আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচনে বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি : সুজন

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

প্রকাশের সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬