Dhaka শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট চালু করছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ৩২২ জন দেখেছেন

সৌদি এয়ারলাইন্স

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে সৌদি আরবে এ মাসেই ফ্লাইট চালু করছে। সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ারলাইন্সটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : করোনায় বিমান ডানা না মেলায় ক্ষতি ২৮০০ কোটি টাকা

সিভিল এভিয়েশন সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। পরবর্তীতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে।

করোনা মহামারির কারণে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল চীন ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়। ফ্লাইট চালুর আগে স্বাস্থ্যবিধি জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আবহাওয়া

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট চালু করছে

প্রকাশের সময় : ০৮:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০