Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক বিটু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমানের খোঁজখবর নেন।

এসময় তিনি সাবেক মন্ত্রী সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক বিটু

প্রকাশের সময় : ০৮:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬