Dhaka বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ব্যাগে মিলল ১১ রাউন্ড গুলি উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র‌্যাব-১১ এর কম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকা থেকে শর্টগানের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে সন্দেহজনক একটি লাল রঙয়ের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। টহল টিম তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বুধবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করেন এবং পরবর্তী সময় শপিং ব্যাগের মুখ খুললে থানা থেকে লুট হওয়া শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ব্যাগে মিলল ১১ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬