Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক : 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি একটু কথা বলতে পারছেন।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

সিনিয়র এই দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতাকর্মীরা।

চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আবহাওয়া

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

প্রকাশের সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬