Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়। এর আগে একই দুর্ঘটনায় তার বন্ধু খাইরুল মারা যান।

নিহতরা হলেন- ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২০) এবং পুরোনো মোটরসাইকেল ব্যবসায়ী মো. ইয়াসিন (২৭)। দুর্ঘটনার সময় তারা একই মোটরসাইকেলে ছিলেন।

নিহতরা হলেন খায়রুল হোসেন ওরফে কামরুল (২০) এবং মো. ইয়াসিন (২৭)। খায়রুল কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়ার হারুন-অর-রশীদের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ভাষানটেক এলাকায় বসবাস করতেন। অপরজন ইয়াসিন মোটরসাইকেল বেচাকেনার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবার নাম ফয়েজ উদ্দিন।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। এর দেড় ঘণ্টা পর মারা যান ইয়াসিন রানা।

নিহত ইয়াসিন রানার আত্মীয় রায়হান বলেন, ইয়াসিন পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। রাতে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান। পরে বাসায় ফেরার সময় শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খাইরুল ও ইয়াসিন গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীসহ নিহত ২

প্রকাশের সময় : ১২:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬