বিনোদন ডেস্ক :
গত বছরের দীপাবলিতে ফের মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন দক্ষিণী তারকা দম্পতি রাম চরণ ও উপাসনা কোনিডেলা। এবার যমজ সন্তানের মা-বাবা হলেন তাঁরা। দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন তারা।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে এই সুখবরটি সোশ্যালমিডিয়ায় ভাগ করে নেন রাম চরণের বাবা দক্ষিণী চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবী।
সুখবর দিয়ে তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতাভরা হৃদয়ে জানাচ্ছি যে, রাম চরণ এবং উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছে— একটি পুত্র এবং একটি কন্যা। মা এবং নবজাতকেরা দুজনেই সুস্থ ও ভালো আছে। দাদু-ঠাকুরমা হিসেবে এই মুহূর্তটি আমাদের কাছে পরম আশীর্বাদ ও পবিত্র আনন্দের।’
সবাইকে ধন্যবাদ জানিয়ে চিরঞ্জীবী লেখেন, “দাদা-দাদি হিসেবে পরিবারে এই ছোট বাচ্চাদের স্বাগত জানানো মুহূর্তটি আমাদের কাছে ভীষণ আনন্দের এবং ঐশ্বরিক আশীর্বাদ। সকলের প্রার্থনা, ভালোবাসা, আশীর্বাদ এবং শুভকামনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
এদিকে অনেক দিন ধরেই তাদের রাম-উপাসনার কোলে যমজের অপেক্ষায় ছিলেন ভক্তরা। কেননা গেল দীপাবলিতে মা-বাবা হওয়ার খবর জানানোর সময় যমজের আগমনের খবর জানিয়েছিলেন।
সেসময় ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট করেছিলেন তারা। পোস্টে লিখেছিলেন, ‘এবারের দেওয়ালি সত্যিই দারুণ গেল। ডাবল ধামাকা আসছে। রাম চরণ ও উপাসনার সংসারে জোড়া সন্তান আসছে। সব ঠিক থাকলে আগামী বছরই যমজ সন্তানের মা-বাবা হবেন তাঁরা।’
কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর একসময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।
রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দু’জনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি।
২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রাম চরণ।
২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা।
বিনোদন ডেস্ক 

























