Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের মাঝে মোট ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বিআরটিএ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলার মোট ২৭ জন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়। গত ছয় মাসে আবেদন করা ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে এই অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আহত প্রত্যেককে ১ লাখ টাকা এবং নিহতদের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর মধ্যে আহত ৪ জনের জন্য ৪ লাখ টাকা এবং নিহত ২৩ জনের পরিবারের জন্য মোট ১ কোটি ১৫ লাখ টাকা প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর যুগ্ম সচিব রুহাইয়াত-ই-আশিক, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরসহ বিআরটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের স্বজনরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশের সময় : ০৩:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬