Dhaka রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোটারদের নিরাপত্তায় আইন করা হয়েছে: রাশেদা সুলতানা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : 

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি দেয়, পথে-ঘাটে কিংবা ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন জটিল কাজ। সবাই সহযোগিতা করে সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এ কাজে জড়িত তাদের সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ঘটনা যা ঘটবে তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, এবারই প্রথম ভোটারদের জন্য নতুন আইন করা হয়েছে। ভোটারদের কোনো ভয় নেই। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তাই ভোটারদের হুমকি দিলে প্রশাসন জানা মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-এলাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিজাইডিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আবহাওয়া

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কের বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

ভোটারদের নিরাপত্তায় আইন করা হয়েছে: রাশেদা সুলতানা

প্রকাশের সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩