Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

গুমের মত অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা; যা একধরণের ফৌজদারি অপরাধ এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে। সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না।

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শুধু গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ। এ জন্য এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন।

আবহাওয়া

এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৩:২৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬