Dhaka শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও লে. কর্ণেল (চাকুরিচ্যুত) মো. আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে সাবেক এই সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কফিল উদ্দিন ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাঁর পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ দিন রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৯ মার্চ) গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে মিরপুর থানার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অজ্ঞাত সন্ত্রাসীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনাস্থলে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে সাবেক এই সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যার মূল রহস্য উদ্‌ঘাটন এই মামলায় যারা জড়িত তাদের নাম ঠিকানা জানাসহ তাদের গ্রেপ্তারের জন্য আফজাল নাসেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আবহাওয়া

এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

প্রকাশের সময় : ০৭:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬