Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বছরজুড়েই চলবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতরের পর থেকে সারা বছরজুড়েই বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ইসি মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আমাদের অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি শুরু করা হবে এবং সারা বছর ধরে ধাপে ধাপে এসব নির্বাচন চলবে।’

‎স্থানীয় সরকার নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন দলীয় না কি নির্দলীয় প্রতীকে হবে, তা জানতে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করছে কমিশন। আইন অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন সব সময় প্রস্তুত থাকবে।

‎সাংবাদিকদের ভূমিকা ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সাংবাদিকদের নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে আবদুর রহমান মাছউদ বলেন, সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে সাংবাদিকরা তার সমালোচনা করেন এবং কীভাবে আরও ভালো করা যায়, সেই পরামর্শও তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে বলে সবাই মত দিয়েছেন। তবে ভালোর কোনো শেষ নেই, আমরা সামনে আরও উন্নত নির্বাচন উপহার দিতে চাই।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে তিনজন সেরা রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

নির্বাচনে অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা, বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ টেলিভিশন ক্যাটাগরিতে এবং পত্রিকা ক্যাটাগরিতে ডেইলি টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার আল আমিন বেস্ট রিপোর্টার হিসেবে নির্বাচিত হন।

আবহাওয়া

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

বছরজুড়েই চলবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ

প্রকাশের সময় : ০২:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬