Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফেনী জেলা প্রতিনিধি : 

সেহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ফেনীতে ট্রাকের ধাক্কায় নুর মোহাম্মদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া তার বাবা নুর আলম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)। এসময় তারা চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে তাদেরকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৩৯৫৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পৌঁছে দেয়া হয়েছে। গুরুতর জখম ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-মালে রুটে আবারও ফ্লাইট চালু করল মালদিভিয়ান

ফেনীতে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

প্রকাশের সময় : ০২:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬