Dhaka মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে ইসলামী ৮ দল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৪৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সবস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে যে পাঁচটি দাবি উপস্থাপন করা হবে, সেগুলো হলো-

১) জুলাই জাতীয় সনদ অবিলম্বে বাস্তবায়নের আদেশ জারি করা।

২) ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই পৃথকভাবে গণভোট আয়োজন করা।

৩) অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ নিশ্চিত করা।

৪) নির্বাচনে সব দলের সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

৫) ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকারী দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

আবহাওয়া

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে ইসলামী ৮ দল

প্রকাশের সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫