Dhaka শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন ছাড়বে শহরতলী প্ল্যাটফর্ম থেকে

নিজস্ব প্রতিবেদক : 

ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় শুক্রবার (১৩ মার্চ) থেকে ট্রেন পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে ওঠানামার সুবিধার্থে পদ্মা সেতু হয়ে চলাচলকারী ছয়টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পাশের শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার— এই ছয়টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্ম থেকে পরিচালিত হবে।

আরও জানানো হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই সঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনেও কোনো টিকিট দেওয়া হবে না।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে।

এ ছাড়া ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না বলে সভায় জানানো হয়েছে।

আবহাওয়া

পদ্মা সেতু রুটের ৬ ট্রেন ছাড়বে শহরতলী প্ল্যাটফর্ম থেকে

প্রকাশের সময় : ০৭:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬