নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম (১৯) ও মেয়ে স্কুল শিক্ষার্থী মিমি (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।
আরও পড়ুন

দগ্ধ ও তাদের স্বজনরা জানান, মদনপুরে একতলা বাড়িটিতে ভাড়া থাকে ওই পরিবার। তাদের বাসার গ্যাসের চুলার লাইন লিকেজ থাকায় বাসার ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই আজ সকালে সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে মান্নান-সুলতানা দম্পতি ও তাদের দুই সন্তান সিয়াম, মিমি এবং পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়।

উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০, সিয়ামের ৭৭, মিমির ৪১ এবং হযরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে। হযরত আলী ছাড়া বাকি ৪ জনকে ভর্তি রাখা হয়েছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা গুরুতর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

প্রকাশের সময় : ১২:৫২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬