Dhaka মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নব্য ফ্যাসিস্ট হয়ে উঠলে ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা : শিবির সভাপতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, হাসিনাকে একটা লাল কার্ড দেখিয়েছি। যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রশিবির ঢাকা মহানগর আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, কেউ কেউ এরই মধ্যে আওয়ামী পুনর্বাসনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তারা ক্ষমতায় আসার পূর্বেই আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই অধিকার জনগণ আপনাদের দেয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন। আওয়ামী লীগ কি মানুষ না পশু? আওয়ামী লীগ মানুষ নয়। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কোনো পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না।

জাহিদুল ইসলাম বলেন, আপনারা বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন। আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার? আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদের ক্ষমতার চেয়ারে কল্পনা শুরু করে দিয়েছেন।

তিনি বলেন, একেক জন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছেন। খুনি হাসিনা ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন হয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না? নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা শুনে আজ যারা ইঁদুর দৌড় খেলা খেলছে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের লজ্জা থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে যায় তার কথা শুনে আবার আপনারা নিজেদের হুমকির মুখে ফেলছেন। সাবধান হয়ে যান।

শিবির সভাপতি বলেন, গত কয়েকদিন ধরে আপনারা যে অরাজকতা শুরু করেছেন। ময়মনসিংহে বাসে আগুন দিয়ে গাড়ির চালককে হত্যা করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার রাজনীতি আর চলতে দেওয়া যাবে না।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে। বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত, সমৃদ্ধ নতুন দেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি করেছে। শহীদ পরিবারের কান্না, আহত ও পঙ্গুদের রক্ত এখনো কথা বলছে; অথচ জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। দেড় বছর পার হলেও অসংখ্য চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত একটি রায়ও দিতে পারেনি সরকার।

জাহিদুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ মানুষের পর্যায়ে পড়ে না; তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। তারা এরই মধ্যে সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়েছে; ময়মনসিংহে গাড়িচালককে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আগামীতে কোনো আগুন সন্ত্রাস ও ফ্যাসিবাদের রাজনীতি এ দেশে চলবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলাচত্বর গণহত্যাসহ সব গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ এ জাতির অন্যতম আকাঙ্ক্ষা, যার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার হবে। কিন্তু একটি দল এক্ষেত্রে সচেতনভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অবিলম্বে রাষ্ট্রযন্ত্রের সব সেক্টরকে ফ্যাসিবাদমুক্ত করে গণভোট আয়োজন করতে হবে—যার মাধ্যমে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। গণভোটের পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।

ছাত্রশিবির ঘোষিত রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ও সারাদেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রসমাজসহ সবাইকে দৃঢ় অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান জাহিদুল ইসলাম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

নব্য ফ্যাসিস্ট হয়ে উঠলে ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা : শিবির সভাপতি

প্রকাশের সময় : ১২:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫