Dhaka মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারার বক্তব্যের অভিযোগে প্রতিক্রিয়া জানালেন জ্যোতি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। সেখানে জ্যোতিকে নিয়ে নানা অভিযোগ তোলেন তিনি। এই ইস্যুতে টাইগ্রেস অধিনায়ক নীরবতা ভাঙলেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে।

বুধবার (৫ নভেম্বর) জ্যোতি লেখেন, ‘কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত নেগেটিভ statement, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন।’

তিনি আরও যোগ করেন, ‘যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা ড়ঢ়ঃরড়হ তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু! শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি। গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় এলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’

এর আগে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার জাহানারা আলম সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে তুলেন গুরুতর অভিযোগ—অনৈতিক সুবিধা নেওয়া থেকে শুরু করে জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণ পর্যন্ত।

তার এই বক্তব্য আলোড়ন তুলে ক্রিকেট মহলে, স্বাভাবিকভাবেই বিষয়টি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কানে। আর বোর্ডের প্রতিক্রিয়া এসেছে যথেষ্ট দৃঢ় ও স্পষ্ট ভাষায় ‘অভিযোগগুলো ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।’

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি বাংলাদেশ নারী দলের এক সাবেক সদস্য গণমাধ্যমে বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। বোর্ড এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

জাহানারার বক্তব্যের অভিযোগে প্রতিক্রিয়া জানালেন জ্যোতি

প্রকাশের সময় : ০১:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫