Dhaka বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চীন ও ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন ও ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করতে চীন ও ভারতের উদ্দেশে রওনা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দেশ দুইটির উদ্দেশে ঢাকা ত্যাগ করে সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী প্রধান। এছাড়াও, সেনাপ্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবগণের সঙ্গে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে হতে যাওয়া ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কোন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।

এ ছাড়া এ সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণপূর্বক নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চীন ও ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩