Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে লঞ্চে জন্ম নিলো শিশু, আজীবন ভাড়া ফ্রি ঘোষণা

চাঁদপুর জেলা প্রতিনিধি : 

চাঁদপুরের চরাঞ্চল থেকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসার পথে লঞ্চঘাটেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। প্রসবের পর নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এই ঘটনা ঘটে।

চাঁদপুর লঞ্চঘাটের নৌ-থানা পুলিশ জানায়, লঞ্চে সন্তান প্রসবের খবর পেয়ে তারা দ্রুত প্রসূতিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহায়তায় এগিয়ে আসেন।

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্দেশে আসার পথে তার স্ত্রীর প্রসবব্যথা ওঠে। পরে লঞ্চেই সন্তান প্রসব সম্পন্ন হয়, এর মধ্যে লঞ্চও ঘাটে পৌঁছে যায়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে, সন্তান ভালো আছে। তবে প্রসূতির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক মনিটরিং করছেন।

এদিকে মানবিক দৃষ্টান্ত হিসেবে লঞ্চ মালিকপক্ষ ওই দম্পতিকে তাৎক্ষণিকভাবে নগদ ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছে। পাশাপাশি ওই নবজাতকের জন্য আজীবন ওই লঞ্চে যাতায়াত ভাড়া ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।

আবহাওয়া

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

চাঁদপুরে লঞ্চে জন্ম নিলো শিশু, আজীবন ভাড়া ফ্রি ঘোষণা

প্রকাশের সময় : ০৪:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬