Dhaka শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী আহত

  • চবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২৪১ জন দেখেছেন

চবি প্রতিনিধি : 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে আবারও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক ছাত্রী। পাথরের আঘাতে ওই ছাত্রীর কপালে ক্ষত সৃষ্টি হয়।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্রীর নাম ইসরাত ফাতেমা। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৫টার বটতলী থেকে ক্যাম্পাসগামী শাটলে উঠেছিলেন ওই ছাত্রী। শাটল ট্রেন ক্যান্টনমেন্ট অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে পাথর এসে পড়ে তার কপালে। এতে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। ঘটনায় রক্তপাতের কারণে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

ইশরাতের সঙ্গে থাকা তার সহপাঠী মুনমুন বলেন, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর পরিত্যক্ত কিছু মাঠ আছে যেখানে সব সময় ছেলেরা খেলাধুলা করে, ওখানে ট্রেন আসতেই বাহির থেকে পাথর নিক্ষেপ করে কিছু পোলাপান। পাথরের আঘাতে ওর (ইসরাত ফাতেমা) মাথায় লেগে কেটে যায় এবং ফতেহাবাদ আসার পর ও অজ্ঞান হয়ে পড়ে। শাটল থেকে নেমে ওকে নিয়ে আমরা চবি মেডিক্যালে আসি।

চবি মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন বলেন, তাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় সে কান্না করছিল। ক্ষতস্থানে ১টি সেলাই লেগেছে এবং তাকে ২৪ ঘণ্টা হোম অবজারভেশনে থাকার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর সাঈদ বিন কামালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

আবহাওয়া

চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী আহত

প্রকাশের সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬