Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে গুলশানে ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু করেছে বিএনপি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশান ২- এর ৯০ নম্বর সড়কের নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনী কার্যক্রম সহজ করতে প্রযুক্তির সহয়তায় যেকোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই কল সেন্টার।

১৬৫৪৩ নাম্বারে ফোন করে যেকোনো সময় সহয়তা দেয়ার কথাও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশু নিহত : রোড সেফটি ফাউন্ডেশন

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

প্রকাশের সময় : ০৫:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬