Dhaka শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাড়ির সঙ্গে যানজটে আটকে ছিল ট্রেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

যানজটে সড়কে-মহাসড়কে বাস-ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলকে প্রায়শই আটকে থাকতে দেখা গেলেও যানজটে পড়ে ট্রেন আটকে থাকার চিত্র বিরল। মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায় এমন বিরল ঘটনার দেখা মেলে।

রেলকর্মীরা জানান, সড়কে ট্রেন আটকের যাওয়ার এ ঘটনা ঘটে গতকাল দুপুর থেকে বিকেলের মধ্যকার যেকোনো এক সময়ের। চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে ট্রেনটি হালিশহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) স্টেশনে যাচ্ছিল।

চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া পণ্যবাহী ট্রেনটি ক্রসিংয়ে কাভার্ড ভ্যান, লরির চলাচলের চাপে সল্টগোলা রেলক্রসিংয়ে থেমে যায়।

সড়কে ট্রেনটিকে আটকে দেখে এই দৃশ্যের ভিডিও করেন অনেকে। গতকাল সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পণ্য নিয়ে আসা ট্রেনটির ইঞ্জিন সড়কের ওপর চলে আসে।

ট্রেন আসা সত্ত্বেও গাড়ি চলাচল বন্ধ হয়নি। এর মধ্যেই রেলক্রসিংয়ের ওপর দিয়ে চলাচল করতে থাকে কাভার্ড ভ্যান ও লরিজাতীয় যানবাহন। এ সময় সড়কের দুই পাশেও গাড়ির জট তৈরি হয়। ট্রেনের ইঞ্জিন থেকে কয়েক দফা হুইসেল দেওয়া হলেও গাড়ি চলাচল বন্ধ হয়নি। পরে সড়কে থেমে যায় ট্রেনটি।

চট্টগ্রামের গোসাইলডাঙা ইয়ার্ডের মাস্টার মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, সল্টগোলা ক্রসিংয়ে ট্রেন আটকে যাওয়ার ভিডিওটি তাদের নজরে এসেছে। ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সিজিপিওয়াই স্টেশনে যাচ্ছিল। সম্ভবত বিকেলের দিকে ঘটনাটি ঘটে। কেননা তখন ওই সড়কে যানজট থাকে।

ট্রেন আটকে পড়ার জন্য গাড়িচালকদের দায়ী করে তিনি জানান, সল্টগোলা ক্রসিং সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতি আট কিলোমিটার। তবে পণ্য নিয়ে যাওয়ার সময় গতি আরো কম থাকে। ওখানে গাড়িচালকদের ন্যূনতম ধৈর্য নেই। কার আগে কে পার হবেন, কত তাড়াতাড়ি যাবেন এই প্রতিযোগিতা কাজ করে গাড়িচালকদের মধ্যে। এ কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া

গাড়ির সঙ্গে যানজটে আটকে ছিল ট্রেন

প্রকাশের সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬