গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোরালগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মূলত কেটে পড়া গাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন- কোরালগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৫৭) এবং হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে গোলাম মওলা (৩৮)। আজিম উদ্দিন গাছের মালিক এবং গোলাম মওলা গাছ কাটার শ্রমিক ছিলেন।

হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান (বিপ্লব) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান গোলাম মওলা। একপর্যায়ে গাছটি পল্লী বিদ্যুতের মূল লাইনের তারের ওপর পড়ে এবং তার ছিঁড়ে যায়। পরে পড়ে থাকা গাছটি সরাতে গেলে তারা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান (বিপ্লব) বলেন, নতুন ঘর নির্মাণের জন্য নিজের গাছ কাটছিলেন আজিম উদ্দিন। গাছটি বিদ্যুতের তার ছিঁড়ে ফেললেও তারা ধারণা করেছিলেন, ওই লাইনে আর বিদ্যুৎ নেই। পরে গাছটি সরাতে গিয়ে ২ জনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

প্রকাশের সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬