গাইবান্ধায় পিকআপ ভ্যান ও অটোরিকশা সংর্ঘষে নিহত ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১০টার দিকে সদরের গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক মহাসড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোরিকশাচালক ফরিদ ও আব্দুর রাজ্জাক। ফরিদ মিয়া (৪৭) সুন্দরগঞ্জ শ্রীপুরের বাবুর বাসারের ছেলে ও আব্দুর রাজ্জাক (৩০) সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের মাসুদুর রহমান দর্জির ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বয়লার মুরগি পরিবহনকারী একটি পিকআপ দারিয়াপুর রোডের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে চার যাত্রী নিয়ে আসা অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী আব্দুর রাজ্জাক (৩০) মারা যান। অটোরিকশাচালক ফরিদ মিয়াকে গুরুতর অবস্থায় জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে দুজন বাড়িতে ফিরলেও একজনকে রংপুর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

স্থানীয় জহির আলম বলেন, এর আগেও এখানে একাধিকবার এই ঘটনা ঘটেছে। চালকদের অসাবধানতার কারণে এসব ঘটনা ঘটে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গাইবান্ধা দারিয়াপুর আঞ্চলিক সড়কে মুরগি পরিবহনের কাজে ব্যবহৃত একটির পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এতে অটোর আরও ৪/৫ যাত্রী আহত হয়েছেন। পুলিশ কাজ করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও অটোরিকশা সংর্ঘষে নিহত ২

প্রকাশের সময় : ০২:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬